থাইল্যান্ডের ব্যাংককে আগামীকাল হতে যাচ্ছে প্রথম ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া। এর জমকালো গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে অ্যাকাপেলা বিটবক্সিং ব্যান্ড বিটমোসফিয়ার। বিশ্বের বিভিন্ন দেশের গান, ভাষা ও সংস্কৃতির এই মিলনমেলায় নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ পরিবেশন করবে বিটমোসফিয়ার। এর কথা ও সুর সাইকোভার্স, বিটবাক্সো, ভাষা, জার্দো এবং শুভ্র রাহার।
ব্যাংককে গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মঙ্গোলিয়া, ভুটান, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেপাল এব...