বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। বিজয়ের অভিনয় প্রতিভার প্রশংসার পাশাপাশি তার ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগীয় বুদ্ধিমত্তারও বিশেষ প্রশংসা করেছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতিমা বললেন, বিজয় অসাধারণ একজন মানুষ এবং দুর্দান্ত অভিনেতা। তার মতে, বিজয়ের ইমোশনাল কোশেন্ট বা আবেগীয় বুদ্ধিমত্তা খুবই বেশি। অভিনেতার বুদ্ধিমত্তার চেয়েও এই গুণটিই তাকে বেশি মুগ্ধ করে বলে জানান ফাতিমা।বিজয়ের পাশাপাশি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গেও তার ঘনিষ্ঠ বন্...