দেশের বিদ্যমান পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের ঋণ কার্যক্রম চলমান থাকলেও সাময়িকভাবে বন্ধ কমপক্ষে ২৯টি শাখার গ্রাহকরা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এতে বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও তারা সেবা গ্রহণ করতে পারছেন না। একইভাবে, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ঋণগ্রহণেও সংশ্লিষ্ট গ্রাহকরা বাধার সম্মুখীন হচ্ছেন। ফলে প্রতিষ্ঠানটির সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি এক বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ...