ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে
গত সোমবার বড় কর্মসূচি নিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির রাজধানী নয়াদিল্লিতে
‘সংসদ চলো’আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ বাধা দিলে
ক্ষণিকের মধ্যে বদলে যায় পরিস্থিতি। আন্দোলনকারীরা কর্মসূচি না থামালে নেতাকর্মীদের
লাঠিচার্জ করার পাশাপাশি টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সবাই যখন দিগ্বিদিক ছুটাছুটি করছিল, ঠিক সেই সময় পাশেই সড়কে দাঁড়িয়ে
বার্গার খাচ্ছিলেন সিজেপির মুখপাত্র বিজেতা দাহিয়া; এমন দাবি সম্বলিত...