জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭-এর কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ অক্টোবর ফ্লাইটটিতে দেখা দেওয়া কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে বিমানের প্রচলিত বিধিবিধান ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যত দ্রুত সম্ভব তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বেস...