সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ
করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি
পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার
জনগণের কাছে উন্নত আইন প্রণয়নের যে প্রত্যাশা তৈরি করেছিল, নতুন আইন প্রণয়নের
মাধ্যমে তা পূরণ করা হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে
রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও
প্রতিকার এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল সংসদে পাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ
সমাবেশে এসব কথা বলেন তিনি...