বিএসটিআইয়ের অনুমোদন ও লেবেলিং বিধি না মেনে দই, মিষ্টি ও ঘি উৎপাদন এবং বিক্রি করার দায়ে রাজশাহীর একটি মিষ্টির দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।আজ বৃহস্পতিবার নগরীর ভদ্রা মোড় এলাকায় 'আরাফাত মিষ্টি' নামক একটি দোকানে রাজশাহী বিভাগীয় বিএসটিআই কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপা...