চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।আজ শনিবার বিকালে রাউজান উপজেলায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটের অদূরে এ ঘটনা ঘটে।রাউজানের বিএনপি দলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে চলা সংঘাত পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।রাউজান থানার ওসি...