জয়পুরহাটের পাঁচবিবিতে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শামসুদ্দিন মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসুদ্দিন মন্ডল পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দানেসপুর গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে।মামলার সূত্রে জানা গেছে, শামসুদ্দিন মন্ডলের বাড়িতে বাদির ছেলে ভাড়া থাকেন। সেখানে বাদি ও তার অন্য সন্তানরাও বেড়াতে আসেন। বৃহস্পতিবার বাদি কাজে বাইরে গেলে ফাঁকা বাড়িতে বাড়ির মালিক শামসুদ্দিন মন্ডল তিন বছরের শিশুকন্যাকে ধর...