জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আর তীব্র লোডশেডিং নিয়ে মানুষ যখন চরম ক্ষুব্ধ,
ঠিক তখনই নড়েচড়ে বসেছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে ডাকা এক জরুরি ভার্চুয়াল সভায় স্পষ্ট বার্তা দেওয়া
হলো— গ্রাহক ভোগান্তি
আর সহ্য করা হবে না।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে এই সভায় ছিলেন মন্ত্রণালয়ের
ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী
সংস্থার প্রতিনিধিরা। আলোচনার কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন— হঠাৎ কেন এমন বিল
এলো গ্রাহকদের ঘরে? অস্বাভাবিক বিলের অভিযো...