বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের
অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ড. তাসনিম জারা। একই সঙ্গে হুমকি প্রত্যাহার,
গণশুনানির আয়োজন এবং গ্রাহকদের অভিযোগের ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তাসনিম জারা মন্তব্য করেন, ‘মানুষ
মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের
সেবক। সেভাবেই আচরণ করুন।’
আ...