জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া ও স্থায়ী বন্যার কারণে দক্ষিণ এশিয়ার ঢাকা, কলকাতা বা মুম্বাইয়ের মতো বড় শহরগুলোর লাখো মানুষ রয়েছে বাস্তুচুতির ঝুঁকির মধ্যে। বিশ্ব জুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২০১৪-২৩ সালের মধ্যে বছরে গড়ে ৪ দশমিক ৭ মিলিমিটার করে বেড়েছে। যা ২০২৪ সালে পৌঁছেছে ৫ দশমিক ৯ মিলিমিটারে। গত সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
‘চ্যালেঞ্জ রিলেটেড টু সি লেভেল রাইজ অ্যান্ড ওয়েই অ্যান্ড অ্যাপ্রোচেজ টু অ্যাড্রেস ইট’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃ...