কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস আহমেদ বাপ্পি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিয়ের পরদিন বৌভাতের আয়োজন চলাকালে এ ঘটনায় আনন্দের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনাস আহমেদ বাপ্পি গ্রামের ইউসুফ আলীর একমাত্র ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাসের বিয়ে...