সময়
পেলেই দারুণ সব ছবি আঁকে
হুমায়রা কবীর। সে থাকে
ঢাকায়; বিএএফ শাহীন কলেজের দ্বিতীয় শ্রেণির শিউলি শাখায় ওর রোল নম্বর
১২৫০। সেই কবে বৈশাখী
মেলা দেখতে গিয়েছিল সে; একটা ছবিতে
দেখো, সেই ছবি কত
সুন্দরভাবে এঁকে দিয়েছে। আরেকটা
ছবিতে কমলারঙা বাঘ দেখা যাচ্ছে।
সম্ভবত মরুভূমিতে শুয়ে আছে বাঘটি।
পাশে পাহাড় নাকি বালুর স্তূপ?
তোমরাই বলো! আরও এঁকেছে
ছোট্ট নদীতে দুই শিশুর গোসল
করার ছবি। নদীর এপাশে
একজন আর ওপাশে আরেকজন
কী করছেন? নিশ্চয়ই তারা বয়সে বড়
মানুষ; নজর রাখছেন ওই
শিশুদের দিকে, যেন ওরা ডুবে...