বার্জার পেইন্টস বাংলাদেশ গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নতুন একটি উড কোটিং পণ্য ‘বার্জার উডকিপার প্রো’ উন্মোচন করেছে। নতুন এই পণ্য সংযোজনের মধ্য দিয়ে কাঠের জন্য উন্নত মান, নির্ভরযোগ্য ও সহজে ব্যবহারযোগ্য কোটিং সমাধান দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরালো করল বার্জার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্জার উডকিপার প্রোর ব্র্যান্ড এনডোর্সার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী, চিফ মার্কেট...