কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন দলটির কয়েকজন নেতা-কর্মী। গতকাল শনিবার রাতে ধারণ করা ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানার ফেসবুক আইডি থেকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের মুখে চট্টগ্রাম-৪ (সীতাক...