একসময় গ্রামবাংলার চিরচেনা দৃশ্য ছিল তালগাছে ঝুলে থাকা বাবুই পাখির বাসা। পরিবেশের পরিবর্তন, তালগাছ কমে যাওয়া ও কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে হারিয়ে যেতে বসেছিল সেই দৃশ্য। তবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফের তালগাছে বাসা বাঁধছে বাবুই। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আনন্দ, পরিবেশ নিয়ে তৈরি হয়েছে নতুন আশাবাদ।উপজেলার খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুই শতাধিক তালগাছে বাবুইয়ের বাসা দেখা গেছে। কোনো কোনো গাছে ঝুলছে ১০ থেকে ২০টিরও বেশি বাসা। সকাল-বিকেলে পাখ...