সংসারে অভাব, বাক-শ্রবণপ্রতিবন্ধী মা ও বৃদ্ধা নানিরভার কাঁধে নিয়ে যে তরুণ প্রতিদিন বিভিন্ন এলাকায় বাদাম বিক্রি করেন সেই রাজু গাজী (১৯) এখন পুরো দেশজুড়ে আলোচনায়। গত বৃহস্পতিবার খুলনার দাকোপের নলিয়ানে কড়া নিরাপত্তা ও প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হাত মেলান এই তরুণ বাদাম বিক্রেতার সঙ্গে। ২৩ সেকেন্ডের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছে এই লড়াকু তরুণের সঙ্গে।জানা গেছে, সরকারি সফরের অংশ হিসেবে সুন্দর...