রাজধানীর বংশালে বাথরুমে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থী দ্বীন ইসলাম সিয়ামের (২০) মৃত্যু হয়েছে। মৃত সিয়াম রায়হান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আজ বৃহস্পতিবার বিকালে মারা যান তিনি।গত ১২ জুলাই রাত ১টার দিকে বংশালের নাজিমউদ্দীন রোড আলীনেকি দেউরীতে ভিকটিমের ঘরের বাথরুমে ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মৃতের বাবার নাম আনোয়ার হোসেন। ঘটনা নিশ্চিত করেছেন বংশাল থানার এসআই আবুল হোসেন। তিনি বললেন, দ্বীন ইসলাম তার নিজ বাসায় বাথর...