চীনের
সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার
পরিধি আরও বাড়ানোর ওপর
জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য
সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী
এসব কথা বলেছেন।
প্রধানমন্ত্রীর
উপপ্রেস সচিব হাসান শিপলু
জানিয়েছেন, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে
প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউ ইয়র্কের বিভিন্ন কর্মসূচ...