বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আজ মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।সভায়, শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের ওপর ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এর মধ্যে, ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ইতোমধ্যে দেওয়া হয়েছে। ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে।অন্যান্য পরিচালকদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন; পরিচালক ক...