বাউল, ফকির, সন্ন্যাসী, মাজার ও খানকায় হামলার অভিযোগ তদন্ত করে
জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেওয়া হয়েছে
তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশও।
পুলিশের
মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)
অতিরিক্ত মহাপরিদর্শকের প্রতি দেওয়া হয়েছে এ নির্দেশ।
একটি রিট
আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায়
চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২১ জুন রুল জারি করে এ আদেশ দেন। আদেশের
প্রত্যায়ি...