আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক স্বীকৃতি পাওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’। মুক্তির ঠিক এক মাস আগে, বুধবার সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১৭ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জাম...