যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার পদে মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে রেক্টর হিসেবে কর্মরত ছিলেন আব্দুল মুহিত।আজ মঙ্গলবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ আব্দুল মুহিতের অব্যবহৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে ফর...