বাংলাদেশের জন্য ভ্রমণ পরামর্শ হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) বাংলাদেশকে ভ্রমণ পরামর্শের লেভেল ৩ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে লেভেল ২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন) এ নামিয়ে এনেছে। এর অর্থ হচ্ছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ আগের চেয়ে নিরাপদ মনে করছে দেশটি। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ হালনাগাদ ভ্রমণ পরামর্শ প্রকাশ করা হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে আগের তুলনায় কম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কয়েকট...