কোনো ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হলে ওই হিসাবসহ সংশ্লিষ্ট হিসাবগুলোর তথ্যও দিতে হবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ)। সেই সঙ্গে জানাতে হবে স্থগিত হওয়া হিসাবের সবশেষ স্থিতিও। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে লেনদেনে নজরদারি আরও জোরদার করতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দিয়েছে দেশের এই আর্থিক গোয়েন্দা সংস্থা। গতকাল বুধবার বিএফআইইউর ইস্যু করা এক সার্কুলারে দেওয়া হয় এসব নির্দেশনা।
সেখানে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী কো...