ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকেরা। মুমিনুল হকের জায়গায় দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান।কনকাশনজনিত নিয়মের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল। নিয়ম অনুযায়ী, কনকাশনে আক্রান্ত কোনো খেলোয়াড়কে মাঠে ফেরার আগে অন্তত সাত দিন বিশ্রামে থাকতে হয়।দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।বাংলা...