সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী অন্তত সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ দুপুর দেড়টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিলের তথ্য আগামীর সময়কে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউসার মাহমুদ। যেসব এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হয়েছে, সেগুলোর যাত্রীদের শাহজালাল বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি জানানো হবে বলেও জানিয়েছে।এর আগে শনিবার ঢাকা থেকে সৌদি আরবগামী বিমান...