আর্চারিতে নিজেদের উন্নতিতে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও সৌদি আরব আর্চারি ফেডারেশন। সম্প্রতি, ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরব আর্চারি ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবির সঙ্গে। খেলাটির মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে আলোচনা করেছেন দুজন। সৌদি আরবে আর্চারির বর্তমান অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে রাজীব ও আল-দারবির। দুই দেশের ক্রীড়া সংগঠকের স্বীকারোক্তি, এশীয...