শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট তিন টাকা। কিন্তু নেওয়া হচ্ছে পাঁচ টাকা। অতিরিক্ত নিচ্ছে মাত্র দুই টাকা। একটা সময় পর এই দুই টাকাই হয়ে যাচ্ছে লাখ টাকা। একইভাবে জরুরি বিভাগে ভর্তি ফি পাঁচ টাকা। আদায় হচ্ছে ১০ টাকা।এভাবে গত ছয় মাসে শেরপুরের শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় এক লাখ ৪৩ হাজার ৫১২ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। রোগীর পকেট কাটলেও এ বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত পরিপত্র অনুযায়ী, সরকারি ৫০...