বর্ষার
রূপ, রস ও প্রাণোচ্ছ্বাসকে
উদযাপন করতে শনিবার রাজধানীর
ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত
হবে গীতিনৃত্য আলেখ্য ‘বর্ষামুখর সন্ধ্যা’। সন্ধ্যা ৭টায়
শুরু হওয়া এ আয়োজনের
উদ্যোগ নিয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী সাদি মোহম্মদ প্রতিষ্ঠিত
গানের দল ‘ভোরের আলোয়’।
আদি
কবি কালিদাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর
এবং আধুনিক কবিদের বর্ষাভাবনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে
অনুষ্ঠানের পরিবেশনা। গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে
বর্ষার নান্দনিক রূপ মঞ্চে তুলে
ধরা হবে। এ আয়োজনে
‘ভোরের আলোয়’-এর প...