সিলেটের বিশ্বনাথে মাছ ধরতে গিয়ে লাশ হলেন মেহরাব মিয়া (৪৫) নামের এক দিনমজুর।আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ভোগসাইল এলাকার জমি থেকে ভাসমান অবস্থায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।মেহরাব উপজেলার রামপাশা কাঠলিপাড়া গ্রামের বাসিন্দা।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালবেলায় বাড়ির পাশের জমিতে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যান মেহরাব। দুপুরের পর বাড়িতে না এলে তার স্ত্রী খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকালে গ্রামের কয়েকজন মেহরাবের মৃতদেহ পানিতে ভাসতে দেখে তার স্ত্রীকে জানান।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান...