বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আকতার জাহান।তিনি বলেছেন, প্রচলিত আইন মেনে দীর্ঘমেয়াদি, টেকসই ও কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।আজ বুধবার সকাল ১১টায় রাজশাহীর নানকিং দরবার হলের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রাজশাহী ও নওগাঁ জেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত...