বরিশালে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে। আজ বুধবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে এই ঘটনা ঘটে।বাস শ্রমিকরা জানিয়েছেন, ঢাকা-বরিশাল রুটে চলাচল করা এসএম পরিবহনের বাসটি টার্মিনালের পেছনের দিকটাতে ছিল। আওয়ামী লীগের লোকজন পেট্রল ঢেলে হঠাৎ করেই আগুন ধরিয়ে দেন । এতে বাসটি পুড়ে গেছে।তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হো...