তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বর্তমানে তথ্য ফিল্টারিং করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমকে দুই ধরনের মানুষ ব্যবহার করছেন এবং উভয়ের হাতেই সাংবাদিকতার পরিচয়পত্র রয়েছে। একদল তথ্যপ্রবাহে বস্তুনিষ্ঠতা যাতে দূষিত না হয়, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। অন্যদিকে আরেক দল সাংবাদিকতার আড়ালে তথ্যকে দূষিত করার কাজ করছে। তাই সাংবাদিকতার সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা প্রয়োজন।
আজ সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘বরিশাল বিভাগের সাংবাদি...