এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। এই বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১১৪ জন। আজ সোমবার সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম।
আরও পড়ুন...