চারদিকে সাদা বরফ আর বরফ। এর মাঝেই হঠাৎ দেখা মিলবে রক্তের মতো লাল এক জলধারার। পৃথিবীর শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকার এমন নির্জন প্রান্তরের দৃশ্য এটি। সাদা হিমবাহের গা বেয়ে নেমে আসা সেই লাল পানি দেখে প্রথমবার আপনি নিশ্চিত চমকে উঠবেন। মনে হবে , বরফের বুক চিরে যেন রক্ত ঝরছে! কিন্তু এই দৃশ্যের পেছনে নেই কোনো অতিপ্রাকৃত রহস্য। রয়েছে প্রকৃতির এক বিস্ময়কর রাসায়নিক খেলা।এই অদ্ভুত জলধারার নাম ‘ব্লাড ফলস’। অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিস অঞ্চলে টেলর হিমবাহের গা বেয়ে বেরিয়ে আসে লালচে পানি। ১৯১১ স...