রংপুর মহানগরীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে
মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম পায়রাবন্দে সপ্তাহের পাঁচ দিন অফিস করতে আসি।
উন্নয়নের ছোঁয়া এখানে যে লাগেনি একমাত্র উদাহরণ, ভালো খাবারের কোনো হোটেল নেই।
অটোতে করেই আসা-যাওয়া করি। নজর রাখি আর সিংহভাগ সময়ে মুগ্ধ হই গাছের
শাখা, লতাপাতা, তৃণ, গুল্ম থেকে শুরু করে নানান ঝোপঝাড় দেখে।
একদিন পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের সহকর্মী আবেদা সুলতানা
বলছিলেন, ‘স্যার, আপনার জন্য একটা নতুন ফুলের খবর আছে।’
বললাম, ‘বিলম্ব করছেন কেন; ক...