বগুড়া বিভাগ গঠনে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শনিবার রাতে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় একথা জানালেন তিনি।
বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ বিষয়ক ওই সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, ‘বগুড়ায় চার জেলার এমপিরা (সংসদ সদস্য) স্বেচ্ছায় এসে বগুড়াকে বিভাগ করার বিষয়ে সমর্থন দিয়েছেন। আমার মনে হয় যে, প্রধানমন্ত্রীর এখন খুব একটা কষ্ট হবে না।’ বিভাগ করার ক্ষেত্রে বগুড়ার...