বাংলাদেশ নিয়মিতভাবে বিদ্যুতের বকেয়া পরিশোধ করায় সন্তোষ প্রকাশ করেছে ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার। একই সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে বিদ্যুতের বিল-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার অনুষ্ঠিত আদানি পাওয়ারের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানা।তিনি বলেন, ভারতের ঝাড়খন্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার গোড্ডা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে নিরবচ্ছিন্নভ...