Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বকেয়া পরিশোধে সন্তুষ্ট আদানি, পিডিবির সঙ্গে বিরোধ নিষ্পত্তির আশা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৪:৪৬
বকেয়া পরিশোধে সন্তুষ্ট আদানি, পিডিবির সঙ্গে বিরোধ নিষ্পত্তির আশা

সংগৃহীত ছবি

বাংলাদেশ নিয়মিতভাবে বিদ্যুতের বকেয়া পরিশোধ করায় সন্তোষ প্রকাশ করেছে ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার। একই সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে বিদ্যুতের বিল-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত আদানি পাওয়ারের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানা।

তিনি বলেন, ভারতের ঝাড়খন্ডে অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার গোড্ডা তাপবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ধারাবাহিকভাবে বকেয়া অর্থও পরিশোধ করছে।

পিডিবির সঙ্গে বিদ্যুতের দাম নিয়ে চলমান বিরোধ প্রসঙ্গে অনিল সারদানা বলেন, সালিশি কার্যক্রমে মূলত আমদানি করা জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতি ও বেঞ্চমার্ক সূচকসংক্রান্ত কয়েকটি বিষয় রয়েছে। এগুলো সীমিত পরিসরের এবং সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। তার ভাষ্য, এতে বিদ্যুৎ সরবরাহে কোনো প্রভাব পড়ছে না।

আদানি পাওয়ারের ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধ নিষ্পত্তির জন্য সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (এসআইএসি) কাছে একজন বিশেষজ্ঞ নিয়োগের অনুরোধ করা হয়েছে। আদানি পাওয়ার ও পিডিবি উভয় পক্ষই এ বিষয়ে প্রতিনিধি মনোনীত করেছে এবং নিয়োগসংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রির বিপরীতে আদানি পাওয়ারের এখনও অর্থ পাওনা রয়েছে। তবে মোট বকেয়ার পরিমাণ প্রকাশ না করলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত এক বছরে অর্থ আদায়ের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

অনিল সারদানা বলেন, বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া পরিশোধ করেছে এবং বাকি অর্থও পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি জানান, বাংলাদেশ মোট বকেয়ার বিষয়টি স্বীকার করেছে এবং বিলম্বের বিপরীতে সুদও পরিশোধ করছে। ধাপে ধাপে বকেয়া পরিশোধের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বার্ষিক প্রতিবেদনে আদানি পাওয়ার জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে বিলম্ব সুদসহ প্রাপ্য অর্থের উল্লেখযোগ্য অংশ পিডিবির কাছ থেকে আদায় করা সম্ভব হয়েছে। অবশিষ্ট বকেয়া আদায় নিয়েও প্রতিষ্ঠানটি আশাবাদী।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বর্তমানে বাংলাদেশের চাহিদা অনুযায়ী প্রায় দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছে আদানি পাওয়ার।

বকেয়া পরিশোধআদানি পাওয়ারবিরোধ নিষ্পত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা