সাভারে বংশী নদীর পানিতে ডুবে সোহানা আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বক্তারপুর মহল্লা সংলগ্ন বংশী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।নিহত সোহানা আক্তার বক্তারপুর মহল্লার সবুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত।স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাশেই সোহানাদের বাড়ি। দুপুরে সে বংশী নদীর পাড়ে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত হঠাৎ নদীতে পড়ে গিয়ে সে তলিয়ে যায়। উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ...