মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের
(এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) নতুন ব্র্যান্ড
ফ্রেশ স্যানিটারিওয়্যার আনুষ্ঠানিকভাবে বাজারে যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
‘নিখুঁত, নির্মল, ফ্রেশ’ ট্যাগলাইনে বাজারে আসা এসব
পণ্যে থাকছে উন্নত হোয়াইটনেস ও গ্লস, যা মসৃণ ফিনিশিং এবং গ্লেস হার্ডনেসের মাধ্যমে
পণ্যের দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা নিশ্চিত করবে। ২০২১ সালে যাত্রা শুরুর পর পাঁচ বছরের
ব্যবসায়িক সাফল্যে ফ্রেশ সিরামিকস দেশের সি...