কফি শুধু ঘুম কাটানোর পানীয় নয়, অনেকের কাছে এটি মুডটা একটু চাঙ্গা করে নেওয়ারও সহজ একটি উপায়। বাংলাদেশেও গত কয়েক দশকে কফির জনপ্রিয়তা বেড়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। পড়াশোনা, অফিস, ব্যবসা কিংবা নানা ব্যস্ততার ফাঁকে সহজে তৈরি করা যায়, স্বাদে ভালো এবং সাধ্যের মধ্যে থাকা এক কাপ কফি হয়ে উঠেছে অনেকেরই পছন্দের সঙ্গী। বিশেষ করে গত এক দশকে তরুণ ও শহুরে ভোক্তাদের মধ্যে ইনস্ট্যান্ট কফির জনপ্রিয়তা বেড়েছে।
৫০ বছর ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) দেশের মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে বিভিন্ন পণ...