এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আনন্দ উদযাপন এবং ছাত্রীদের কঠোর পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দিতে রাজধানীর ১০ হাজারের বেশি শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফ্ল্যাগশিপ ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা।ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদযাপন আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তরা গার্লস হাই স্কুল, ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলসহ আরও কয়েকটি প্...