বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) সারা দিন বিনামূল্যে প্রবেশ করা যাবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত পর্যটনকেন্দ্রগুলো হলো- নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এসব কেন্দ্রে পর্যটকদের জন্য কোনো প্রবেশমূল্য দিতে হবে না।জেলা প্রশাসন সূত্র জানায়, বান্দরবানকে পর্যটকবান্ধব জেলা হিসেবে পরিচিত করতে বিভিন্ন দিবস ও বিশেষ উ...