রোমান্টিক যুগের অসাধারণ অস্ট্রিয়ান সুরকার ফ্রানৎস শুবার্ট। কবিতা, সুর ও নগরজীবনকে মিশিয়েছিলেন নিজের সৃষ্টিতে। তাকে নিয়ে আছে একটি মজার প্রচলিত ধারণা। শুবার্ট ঘুমের সময়ও নাকি তিনি চশমা পরে থাকতেন! তিনি এই কাজ করতেন যাতে ঘুম ভাঙলেই মাথায় আসা সুর লিখে ফেলতে পারেন! মাত্র ৩১ বছর বয়সে মৃত্যু হলেও রেখে গেছেন প্রায় এক হাজারটি অনন্য সৃষ্টি।