ঢাকা
থেকে প্যারিসের দূরত্ব প্রায় সাড়ে চার হাজার
মাইল। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টের উত্তাল ৩৬ দিনে সেই
দূরত্ব যেন মুছে গিয়েছিল।
ঢাকার রাজপথের প্রতিটি খবর, প্রতিটি স্লোগান
আর প্রতিটি মৃত্যুর সংবাদ কয়েক মুহূর্তের মধ্যেই
আন্দোলিত করছিল প্যারিসের বাংলাদেশিদের।
দেশের
জুলাই গণঅভ্যুত্থানের এক অনন্য প্রবাসী
অধ্যায় লেখা হয়েছিল ফরাসি
রাজধানীতে। প্রতিবাদ,
মানববন্ধন, রেমিট্যান্স শাটডাউন থেকে শুরু করে
৫ আগস্ট ঐতিহাসিক রিপাবলিক চত্বরে হাজারো মানুষের জমায়েত যেন হয়ে উঠেছিল
এক ট...