ফিশারম্যান
অ্যাস্থেটিক। শুধু মাছ ধরা নয়, সমুদ্রপাড়ের জীবনযাত্রাকে ঘিরেও গড়ে ওঠা ফ্যাশন ট্রেন্ড।
লিখেছেন প্রিয়াঞ্জলি রুহি
কখনো নাবিকদের
ডোরাকাটা টি-শার্ট, কখনো সাদা লিনেন, কখনো খড়ের টুপি— সমুদ্র ও উপকূলীয় জীবন বারবারই
বদলে দিয়েছে ফ্যাশনের গতিবিধি। চলতি বছর আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় যে ট্রেন্ড ভীষণ
আলোচনায়, তাতেও এ দুয়ের ব্যাপক প্রভাব। ট্রেন্ডের নাম ফিশারম্যান অ্যাস্থেটিক। গত কয়েক
বছরে কোস্টাল গ্র্যান্ডমাদার, কোয়াইট লাক্সারি কিংবা মারমেইডকোরের পর এটি চর্চার কেন্দ্রে
এসেছে। নাম শুনে মনে হতে পারে...