কেউ গানের সুরে মাতিয়েছে, কেউ আবার অংশ নিয়েছে পুঁথি পাঠ, নাচ, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়। সায়েন্স ও ম্যাথ ফেয়ার এবং কুইজ প্রতিযোগিতায়ও ছিল শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ। রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন, নজরুল সংগীত শিল্পী রেবেকা সুলতানার মতো গুণিজনেরা এসেছিলেন শিশুদের উৎসাহ যোগাতে।সুবিধাবঞ্চিত শিশুদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আজ শনিবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে ‘আগামী ফেস্ট ২০২৬’। ঢাকার আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশে (আইএবি সেন্টার) আয়োজিত এ উৎস...